দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পরমাণু বোমা তৈরির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। তিনি বলেন, পরমাণু বোমা তৈরির অনুমোদন দিতে তিনি সর্বোচ্চ নেতার প্রতি আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাবাভিয়ান জানান, ইরানের কোম শহরে এক সমাবেশে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে তার প্রস্তাবের প্রতি সমর্থনসূচক প্রতিক্রিয়া দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের কয়েকজন আইনপ্রণেতার পক্ষ থেকে দেশটির দীর্ঘদিনের পরমাণু অস্ত্রবিরোধী অবস্থান পুনর্বিবেচনার দাবি বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই নাবাভিয়ানের এ বক্তব্য সামনে এল।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরানও বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তবে গত সেপ্টেম্বর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছিলেন, পরমাণু অস্ত্র নিষিদ্ধের ওই ধর্মীয় নির্দেশের প্রতি তেহরানের অঙ্গীকার রয়েছে এবং দেশটির পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা তারা জানেন না বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা
/অ